মাসুদ রানা: ধ্বংস পাহাড়, ভারতনাট্যম, স্বর্ণমৃগ (পেপারব্যাক)

Original price was: ৳ 121.Current price is: ৳ 91.

Save: ৳ 30 (25%)

Out of stock

Signup-Purple Save Tk.100 on your first order! Sign Up
About this product:
  • বইয়ের নামঃ মাসুদ রানা ধ্বংস পাহাড়, ভারতনাট্যম, স্বর্ণমৃগ (পেপারব্যাক)
  • লেখকঃ কাজী আনোয়ার হোসেন
  • পৃষ্ঠা সঙ্খ্যাঃ 296
  • প্রকাশকঃ সেবা প্রকাশনী

Calculator-Icon EMI Calculator

Return Policy Refund Policy
SKU: DMQAS50012467239 Categories: , , Tag:
Description

মাসুদ রানা: ধ্বংস পাহাড়, ভারতনাট্যম, স্বর্ণমৃগ (পেপারব্যাক)

মাসুদ রানা বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট একটি কাহিনী-চরিত্র। ১৯৬৬ খ্রিস্টাব্দে ধ্বংস পাহাড় প্রচ্ছদনামের প্রথম গ্রন্থটি থেকে শুরু করে সেবা প্রকাশনী থেকে মাসুদ রানা সিরিজে এই চরিত্রকে নিয়ে চার শতাধিক গুপ্তচরবৃত্তীয় কাহিনীর বই প্রকাশিত হয়েছে। সিরিজের প্রথম দুইটি বই বাদে বাকিগুলো ইংরেজি ও অন্যান্য ভাষার বইয়ের ভাবানুবাদ বা ছায়া অবলম্বনে রচিত। মাসুদ রানার চরিত্রটিকে মূলত ইয়ান ফ্লেমিংয়ের সৃষ্ট জেমস বন্ড চরিত্রটির বাঙালি সংস্করণ হিসেবে গণ্য করা হয়।

Product Details

প্রথমেই বলে রাখি, এই বই বড়দের জন্যে লেখা। বাংলা সাহিত্যে রহস্যোপন্যাস বলতে বোঝায় কেবল ছোট ছেলেমেয়েদের টিফিনের পয়সা বাঁচিয়ে কেনা এক ধরনের উদ্ভট গল্পের বই, যা হাতে দেখলে বাবা, কাকা, ভাইয়া এবং মাস্টার মশাই প্রবল তর্জন গর্জন করে কেড়ে নিয়ে নিজেরাই পড়তে লেগে যান, গোপনে। মতে ভয়।কেন পড়েন? কারণ এর মধ্যে এমন এক বিশেষ রস আছে যা প্রচলিত অর্থে যাকে আমরা সুসাহিত্য বলি তার মধ্যে সাধারণত পাওয়া যায় না। তাই ছোটদের বই থেকে লুকিয়ে লুকিয়ে, আংশিক হলেও, আনন্দ লাভ করেন বড়রা। কিন্তু দুঃখের বিষয়, বিশেষ করে ছােটদের জন্যে লেখা বলে এসব বইয়ে ছেলেমানুষির এতই ছড়াছড়ি থাকে যে আমরা বড়রা এই বই পড়ি, এবং এ থেকে আনন্দ পাই তা স্বীকার করতে লজ্জা বোধ করি। তাই ছেলেমিটাকে যতদূর সম্ভব এড়িয়ে গিয়ে বড়দের উপভোগ্য রোমাঞ্চকর রহস্যোপন্যাস রচনা করবার চেষ্টা করলাম। এ চিন্তা মাথায় ঢুকিয়েছেন বন্ধুবর মাহবুবুল আমীন (আবু)। তাঁরই উৎসাহে এবং সর্বপ্রকার সহযোগিতায়, বলতে গেলে এক রকম বাধ্য হয়েই লিখতে হলো ধ্বংস-পাহাড়। তাই এর নিন্দার সবটুকু গ্লানি অম্লান বদনে মাথা পেতে নিতে তিনি বাধ্য। এ প্রশংসার কথা কিছু বললাম না। যদি কিছু জোটেই, ভাবছি একা নিজেই চুপচাপ হজম করে ফেলব কিনা।

Specifications

Titleমাসুদ রানা : ধ্বংস পাহাড়, ভারতনাট্যম, স্বর্ণমৃগ (১, ২, ৩)
Authorকাজী আনোয়ার হোসেন
Publisherসেবা প্রকাশনী
ISBN9841676885
Edition1st Published, 2013
Number of Pages296
Countryবাংলাদেশ
Languageবাংলা

We do not sell any replica products. We believe in quality. Not in quantity.

See more Books

Call for any enquiry: +8801302555180; +8801752771463.

Additional information
Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “মাসুদ রানা: ধ্বংস পাহাড়, ভারতনাট্যম, স্বর্ণমৃগ (পেপারব্যাক)”

মাসুদ-রানা-ধ্বংস-পাহাড়-ভারতনাট্যম-স্বর্ণমৃগ-পেপারব্যাক-1
মাসুদ রানা: ধ্বংস পাহাড়, ভারতনাট্যম, স্বর্ণমৃগ (পেপারব্যাক)

Out of stock

Diamu.com.bd uses cookies to offer you a better browsing experience. By browsing our website, you agree to our use of cookies.